
পার্বত্য চট্টগ্রামে শিশু ও মাতৃ মৃত্যুর হার কমিয়ে আনতে মিডওয়াইফারি ও নার্সিং সেবা বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), পার্বত্য জেলা পরিষদ ও বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রিন হিল।
এর অংশ হিসেবে সংস্থা তিনটি মিডওয়াইফারি ও নার্সিং পড়তে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে আজ সোমবার সকালে রাঙামাটি জেলা পরিষদের সম্মেলনকক্ষে এক অবহিতকরণ সভা করেছে। এতে ৪ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, সাবেক সিভিল সার্জন উদয় শংকর দেওয়ান ও গ্রিন হিলের কর্মকর্তা সাইলু মং মারমা।

সভায় জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে চাহিদা থাকা সত্ত্বেও স্থানীয় পর্যায়ে প্রশিক্ষিত মিডওয়াইফ ও নার্স না থাকায় পদগুলো খালি পড়ে আছে। বাইরে থেকে কাউকে পদায়ন করা হলেও দুর্গম অবস্থার কারণে তাঁরা কর্মস্থলে থাকতে চান না। ফলে তাঁরা বদলি হয়ে চলে যান।
সভায় আরও জানানো হয়, এ বছর পার্বত্য চট্টগ্রাম থেকে কোনো শিক্ষার্থী মিডওয়াইফারি ও নার্সিংয়ে ভর্তির যোগ্যতা অর্জন করলে সরকারিভাবে তাঁদের বৃত্তি দেওয়া হবে। পাশাপাশি কোর্স সম্পন্ন করলে চাকরির ব্যবস্থা করা হবে। এ জন্য আসন্ন নার্সিং ভর্তি পরীক্ষায় ভালো করতে তাঁদের পড়াশোনায় মনোযোগী হওয়ার অনুরোধ জানানো হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে