
চট্টগ্রামের কর্ণফুলীতে ডাঙ্গারচর-সল্টগোলা ঘাটে নৌকা পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন যাত্রীরা। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।
যাত্রীরা জানান, এই ঘাট দিয়ে দৈনিক কয়েক শ যাত্রী পারাপার হন। পয়লা বৈশাখ থেকে জনপ্রতি ভাড়া ৫ টাকা বৃদ্ধি করে ২০ টাকা করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের পেশাজীবী লোকজন।
বিক্ষোভ সমাবেশে ডাঙ্গারচর নিরাপদ নৌযাত্রী পারাপার কল্যাণ সমিতির আহ্বায়ক আবদুল মোতালেব সভাপতিত্ব করেন। জুলধা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক মো. জমির, সমাজসেবক মোহাম্মদ হারুন, জুলধা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলায়মান মিয়াজী প্রমুখ।
বক্তারা বাড়তি ভাড়া প্রত্যাহার করে আগের ১৫ টাকা ভাড়া বহাল রাখার আহ্বান জানান। তা না হলে তাঁরা সিটি করপোরেশনের কার্যালয় ঘেরা করার ঘোষণা দেন।
এ সময় সল্টগোলা ঘাটের সাব-ইজারাদার আল ফয়সাল বিক্ষোভে একাত্মতা প্রকাশ করেন। তিনি জানান, কর্তৃপক্ষের নির্দেশে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। তবে তাঁরা যাত্রীদের দাবিকে সম্মান দেখিয়ে ভাড়া বৃদ্ধি না করার পক্ষে রয়েছেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে