চট্টগ্রামের হাটহাজারীতে নিখোঁজের তিন দিন পর ওমর ফারুক (৫০) নামের একটি অটোরিকশার চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ছড়ারকুলস্থ বালুরটাল সংলগ্ন ছড়া থেকে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে।
আজ সন্ধ্যা ৭টার দিকে লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক শেখ মো. জাবেদ মিয়া।
অটোরিকশা চালক ওমর ফারুক চিকনদণ্ডী ইউনিয়নের ছড়ারকুল ১ নম্বর ওয়ার্ডের ইকবাল চেয়ারম্যান বাড়ির মৃত জাফর আহমদের বড় ছেলে। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ হন বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আজম খান।
ওমর ফারুকের ছোট ভাই মো. আবদুল খালেক বলেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে আমার বড় ভাই ওমর ফারুক নিখোঁজ ছিলেন। আজ বিকেলে ছড়ারকুলস্থ বালুরটাল সংলগ্ন একটি ছড়ায় ভাইয়ের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে সেখানে গিয়ে দেখি এটি ভাইয়ের লাশ। ভাইয়ের সঙ্গে কারও শত্রুতা নেই। তবে, তাঁর মাছ ধরার অভ্যাস আছে। ধারণা করছি তিনি মাছ ধরতে গিয়ে ছড়ায় পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়ক সংলগ্ন একটি ছড়া থেকে এক অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৪ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২১ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৮ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে