
চট্টগ্রামে অসহযোগ আন্দোলন ঘিরে নিউমার্কেট এলাকায় সরকারদলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলির শব্দ শোনা গেছে।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা নগরের নিউমার্কেট চত্বরে অবস্থান নেন। এরপর তাঁরা স্লোগান দিতে থাকেন। ঘটনার পর এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
দুপুর সাড়ে ১২টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা নিউমার্কেট চত্বরে অবস্থান করছেন। অন্যদিকে সরকারদলীয় নেতা-কর্মীরা সেখানে দারুল ফজল মার্কেটসহ আশপাশে অবস্থান নিয়েছেন। সেখানে থেমে থেমে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, রাবার বুলেটসহ গান ফায়ারের আওয়াজ শোনা যাচ্ছে। একপর্যায়ে নিউমার্কেট চত্বর থেকে আন্দোলনরতদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ অবস্থায় রয়েছেন। তাঁরা নিউমার্কেট চত্বরে পুনরায় জড়ো হওয়ার চেষ্টা করলে গুলিতে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিউমার্কেট চত্বর দখল করতে দেখা যায়।
এর আগে গতকাল শনিবার রাতে বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষামন্ত্রীর বাসভবন, এমপি মহিউদ্দিন বাচ্চু ও মেয়রের বাসভবনে হামলার ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে নগরজুড়ে। বহদ্দারহাটে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এক কনস্টেবলকে তুলে নিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে ওয়াকিটকি ও মোবাইল ফোন। পরে ওই কনস্টেবলকে ফেরত দেওয়া হয়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৩ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২১ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৮ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে