বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-লাগোয়া মিয়ানমার অংশে আবারও গোলাগুলি শুরু হয়েছে। আজ মঙ্গলবার এই সীমান্ত এলাকা থেকে গুলির শব্দ পাওয়া গেছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার বিকেলে চেরারমাঠ এলাকা থেকে এবং সোমবার রাত ৯টা ২০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত সীমান্তের ৪২ এবং ৪৩ সীমান্ত পিলার এলাকায় থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে।
উল্লেখ্য, প্রায় এক বছর মিয়ানমারের সীমান্তবর্তী এসব এলাকা বিদ্রোহীদের দখলে রয়েছে। সূত্র বলছে, জান্তা সরকারের বাহিনী আবারও শক্তি সঞ্চয় করে সেখানে হামলা শুরু করেছে। ফলে গোলাগুলি হচ্ছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৮ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে