
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বাংলাদেশ কোনো সাধারণ দেশ নয়, বাইরের থেকে এসে আমাদের অনেক দিন নিয়ন্ত্রণ করেছিল। মহান স্বাধীনতা না এলে আমাদের এত পরিবর্তন হতো না। এত অর্জনের মধ্যেও আমাদের অন্যদিকে ধাবিত করে রাখতে চায়, আমরা সে পথে থাকব না ও যাব না। দেশে মতবিরোধ থাকতে পারে, তবে শেখ হাসিনার জন্যই দেশে আজ এত পরিবর্তন হয়েছে।’
আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুরে ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের শিক্ষাবৃত্তি ও শেখ হাসিনা একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম এ মান্নান বলেন, নবীনগরে হবে কি না জানি না, তবে ব্রাহ্মণবাড়িয়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব। প্রত্যেক জেলায় পর্যায়ক্রমে একটি করে বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা রয়েছে সরকারের।
এ সময় অত্র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে ও অধ্যক্ষ ইকবাল হোসেনের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শাহাগীর আলম, জেলা পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক, সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে