
নোয়াখালীতে ২৫ বছর আগে সোলায়মান মাহমুদ নামের এক ব্যক্তিকে অপহরণের নাটক সাজিয়ে হত্যা করে মৃতদেহ গুম করার ঘটনায় তাঁর স্ত্রী রহিমা আক্তারসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তবে রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন না। গতকাল বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ খান এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সরকারপক্ষের কৌঁসুলি এমদাদ হোসেন কৈশোর।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন নিহতের স্ত্রী রহিমা আক্তার ধনি, বেগমগঞ্জ উপজেলার রায়কৃষ্ণপুর গ্রামের হেঞ্জু মিয়া ও সদর উপজেলার সামছুদ্দিন।
আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ৭ মার্চ আবু সোলায়মান মাহমুদ অপহরণ হয়েছেন এমন অভিযোগ এনে সুধারাম থানায় একটি মামলা দায়ের করেন তাঁর স্ত্রী রহিমা আক্তার ধনি। পরবর্তী সময়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ১৯৯৮ সালের ২৮ মে সদরের একটি স্থান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেন। মৃতদেহটি সোলায়মান মাহমুদের শনাক্ত হওয়ার পর এটি নিয়ে গভীর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে চাঞ্চল্যকর তথ্য আসতে থাকে পুলিশের হাতে। পুলিশ নিশ্চিত হয়, রহিমা আক্তারের সঙ্গে হেঞ্জু মিয়ার সম্পর্ক ছিল, যার জেরে তাঁরা দুজন তৃতীয় ব্যক্তির সহযোগিতায় কৌশলে সোলায়মানকে হত্যার পর মৃতদেহ গুম করার উদ্দেশ্যে নির্জন স্থানে ফেলে দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা নিহতের স্ত্রীসহ সাতজনকে আসামি করে ১৯৯৮ সালেই একটি হত্যা মামলা দায়ের করেন। স্বামী খুনের দায় স্বীকার করে রহিমাসহ তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বাকিদের সম্পৃক্ততা না পাওয়ায় তাঁদের বাদ দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়।
মামলায় সরকারপক্ষের কৌঁসুলি এমদাদ হোসেন কৈশোর বলেন, ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মামলার রায় দেন। আসামিরা জামিন নিয়ে পালিয়ে যাওয়ায় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন না। দ্রুত সময়ের মধ্যে তাঁদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে