চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর লঞ্চ ঘাটের পূর্ব-উত্তর পাশে নদী থেকে মরদেহ উদ্ধার করে নৌ থানা-পুলিশ।
নৌ পুলিশ জানায়, ওই ব্যক্তির মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় বিষয়টি জানায়। পরে থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল আজাদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ আরও জানায়, অজ্ঞাত ওই ব্যক্তির পরনে কালো রঙের প্যান্ট এবং গায়ে সাদা ও আকাশি প্রিন্টের ফুলহাতা শার্ট পরা অবস্থায় মরদেহটি পাওয়া যায়। গায়ের রং উজ্জ্বল শ্যামলা। লম্বা অনুমান ৫ ফিট ৬ ইঞ্চি।
চাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল বলেন, এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা এবং ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ওই ব্যক্তির পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত দাফনের জন্য মরদেহ আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে