কুমিল্লার তিতাসে দুই কৃষকের হাতাহাতিতে হরে কৃষ্ণ (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল ৯টায় উপজেলার জগতপুর ভাটিপাড়া গ্রামে।
নিহত হরে কৃষ্ণ ভাটিপাড়া এলাকার মৃত গোবিন্দ সাহার ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নিহত হরে কৃষ্ণ সোমবার সকালে তার বাড়ির সামনে নিজের ফসলি জমি ধান খেত থেকে ঘাস আনতে যায়। একই সময় ওই ইউনিয়নের তালুক পাড়ার মৃত নুরু মিয়ার ছেলে মজিব মিয়াও ঘাস কাটতে যায়। তাদের দুইজনের জমি পাশাপাশি। এ সময় হরে কৃষ্ণ ঘাস কেটে দুই জমির মাঝ খানের আইল দিয়ে ঘাস আনতে গেলে মজিব তার খেতের ধান নষ্ট হয়েছে দাবি করে হরে কৃষ্ণকে প্রথমে গালাগালি করে। পরে দুজনের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে মজিব হাতে থাকা ঘাস কাটার কাচি দিয়ে হরে কৃষ্ণের বাম হাতের কব্জিতে কুপ দেয়।
পরে হরে কৃষ্ণ বিষয়টি এলাকার বিচারক ও মজিবের ভাইদের কাছে বিচার নালিশ করে বাড়ি ফেরার সময় কফিল উদ্দিন মাস্টারের বাড়ির সামনে রাস্তায় এসে অজ্ঞান হয়ে পড়ে যায়।
তখন স্থানীয়রা হরে কৃষ্ণের মাথায় পানি ঢালে এবং তার ছেলেদের খবর দিলে তারা এসে বাবাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত হরে কৃষ্ণের ছেলে হেলান চন্দ্র বলেন, মজিবর আমার বাবাকে মেরে ফেলেছে আমি আমার বাবা হত্যার বিচার চাই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোস্তফা জামান আশিক বলেন, সকালে মারামারি ঘটনায় আহত হয়ে হর কৃষ্ণ নামের একজন রোগী আসছিল। তবে আমরা চিকিৎসা দেয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
১৯ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে