চট্টগ্রাম নগরীর মুরাদপুরে ইসলামী ছাত্রশিবিরের ঝটিকা মিছিল সংঘটিত হয়েছে। এ সময় মিছিলে অংশগ্রহণকারী ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে মুরাদপুরের বিভিন্ন গলি থেকে তাঁদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন—ফাহিম (২১), তারেক আহমদ (১৮), তৌহিদুল ইসলাম (১৮) ও মোহাম্মদ নূরুল ইসলাম পারভেজ (২২)।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিবিরের একটি বিক্ষোভ মিছিল মুরাদপুরে পৌঁছালে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আশপাশের গলি থেকে চারজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হচ্ছে।’
উল্লেখ্য, ২০০৬ সালে ২৮ অক্টোবর পল্টনে বর্বরোচিত হত্যাকাণ্ড ও জড়িতদের শাস্তির দাবিতে সারা দেশের মতো ঝটিকা বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর শাখা। সকাল সাড়ে ৭টা নগরীর ষোলোশহর থেকে ব্যানার সহকারে এই বিক্ষোভ মিছিল শুরু করেন তাঁরা।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে