
ড. আল্লামা ইকবাল ভারতীয় উপমহাদেশের এক ক্ষণজন্মা দার্শনিক। পাশ্চাত্য শিক্ষায় গড়ে উঠলেও মন-মগজে ছিল ইসলামি সভ্যতা। তাঁর চিন্তা ও দর্শন মুসলিম মননে জাগ্রত ছিল, আছে এবং থাকবে চিরকাল। মুসলিম বিশ্ব যতই চ্যালেঞ্জের মুখে পড়বে, ইকবালের দর্শন ততই প্রাসঙ্গিক হবে।
শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর ধনিয়ালাপাড়ার বায়তুশ শরফ ইসলামি গবেষণা প্রতিষ্ঠান আয়োজিত ‘মুসলিম মননে আল্লামা ইকবালের চিন্তা ও দর্শনের প্রভাব: পরিপ্রেক্ষিত একবিংশ শতাব্দী’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন রাহবারে বায়তুশ শরফ শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (মা. জি. আ), পীর সাহেব বায়তুশ শরফ।
লিখিত প্রবন্ধে তিনি বলেন, ড. আল্লামা ইকবাল তাঁর বর্ণিল জীবন, কালিক চিন্তা-চেতনা ও তার দিকনির্দেশনামূলক বক্তব্য থেকে একবিংশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় মুসলিম মিল্লাতের ঐক্য ও সংহতির নতুন ভিত রচনা হবে বলে আমাদের একান্ত বিশ্বাস।
পীর সাহেব বায়তুশ শরফ আরও বলেন, আল্লামা ইকবাল মুসলিম জাতিসত্তার পরিচিতি উপস্থাপন ও মুসলিম জাতীয়তাবাদের ধারণা, রাজনৈতিক দর্শন, উপমহাদেশে আজাদি আন্দোলনে তাঁর ভূমিকা, কাদিয়ানি প্রশ্নে আপসহীন বক্তব্য, পাশ্চাত্য গণতন্ত্র সম্পর্কে অভিমত, রাষ্ট্রের সঙ্গে দ্বীন-ধর্মের সমন্বয়, বৈরাগ্যবাদের অসারতা, তাসাউফের সঠিক ধারার চর্চা, আধ্যাত্মিকতার দীক্ষা গ্রহণ এবং প্রকৃত মুরশিদের কর্ম ধারায় মানবতার উৎকর্ষ সাধনের বিষয়ে কলম ধরেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আ. ক. ম. আবদুল কাদেরের সভাপতিত্বে সেমিনারে আল্লামা ইকবালের জীবনীর ওপর আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস, আইআইইউসির অধ্যাপক ড. বি. এম মফিজুর রহমান আল আজহারী, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ, উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার প্রভাষক মো. আব্দুর রহমান, মজলিসুল উলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশিদ নুরী।
সেমিনারে আনজুমানে নওজোয়ানের উপদেষ্টা এস এম সাজ্জাদ হোসেন, অধ্যাপক তাহের সেলিম, সভাপতি মাওলানা কাজী আব্দুল হান্নান জিলানী, সাধারণ সম্পাদক দিদারুল আলম, সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ইউসুফ এবং দেশবরেণ্য ইসলামি গবেষকগণ অংশগ্রহণ করেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৯ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২৪ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে