
কুমিল্লার তিতাস উপজেলায় পূর্বশত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার আনুমানিক রাত ৯টায় উপজেলার মাছিমপুর গ্রামের লিল মিয়া মেম্বারের বাড়িতে এ হত্যাচেষ্টা চালানো হয় বলে জানা গেছে।
আহত যুবক আবুল কালাম মাছিমপুর গ্রামের মনির হোসেন মাস্টারের ছেলে আবুল কালাম (৩২)।
আহত যুবক আবুল কালাম বলেন, ‘মঙ্গলবার রাতে আমি লিল মিয়া মেম্বারের বাড়ির সামনে বালু ভরাটের কাজ দেখাশোনা করছিলাম। এমন সময় হঠাৎ করে জয়, টুটুল, ফারুক ও আবদুল্লাহ এসে আমার ওপর অতর্কিত হামলা করে আমাকে হত্যার চেষ্টা করে এবং হাত ও মাজায় রড দিয়ে পিটিয়ে ভেঙে ফেলে।’
কী কারণে হামলা করছে জানতে চাইলে, আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘তারা এলাকায় চিহ্নিত মাদক সেবনকারী। আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে আমার সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। সেই জের ধরে গতকাল আমাকে হত্যার চেষ্টা করেছে তারা।’
এ বিষয়ে অভিযুক্ত যুবক জয়ের মা চম্পা বেগম বলেন, ‘আমার ছেলে এ ঘটনার সঙ্গে জড়িত না। শুধু শুধু আমার ছেলের নাম বলছে।’
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জালাল উদ্দিন বলেন, রাতে আবুল কালাম নামের একজন মারামারির রোগী আসছিল। আমরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করে নিয়েছি।’
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, মাছিমপুরে মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে