
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিবচতুর্দশী মেলায় ভিড়ের চাপে দুজন মারা গেছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে চন্দ্রনাথ ধাম মন্দিরে ওঠার সময় এ ঘটনা ঘটে।
নিহত একজন হলেন বিল্টু দাস (৫৫)। তিনি কক্সবাজার জেলার চকরিয়া এলাকার বাসিন্দা। তবে নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৪৮ বছর বলে পুলিশ জানিয়েছে।
সীতাকুণ্ড স্রাইন কমিটির যুগ্ম সম্পাদক সুব্রত চক্রবর্তী বলেন, শিবচতুর্দশী তিথি শুরুর পর থেকে মানুষের ঢল নামে চন্দ্রনাথ ধামে। বিকেলে চন্দ্রনাথ ধামে ওঠার সময় তীব্র ভিড়ের চাপে আটকা পড়ে অসুস্থ হয়ে পড়েন ওই দুজন। এতে ঘটনাস্থলেই দুই পুণ্যার্থীর মৃত্যু হয়। তীব্র ভিড়ের কারণে মরদেহ দুটি এখনো নামানো সম্ভব হয়নি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, চন্দ্রনাথ ধামে ওঠার মাঝামাঝি রাস্তায় ভিড়ের চাপে আটকা পড়ে ওই দুই পুণ্যার্থী নারী-পুরুষের মৃত্যু হয়েছে। তাঁরা দুজন মধ্য বয়সী। ফায়ার সার্ভিসের সহযোগিতায় বিকল্প পথে মরদেহ দুটি নিচে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। পরিচয় শনাক্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে