কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক বাড়ি থেকে দেড় কেজি আইসসহ মো. আব্দুল মজিদ (২০) নামের এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার মধ্যরাত ১২টায় সদর ইউনিয়নের গোদারবিলের একটি বাড়ি থেকে ওই তরুণকে আটক করা হয়।
আটককৃত মো.আব্দুল মজিদ স্থানীয় হোসেন আলীর ছেলে।
বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান আজবেলা ১২টায় সংবাদ সম্মেলনে বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল গোদারবিলে কৌশলগত অবস্থান নেয়। এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে বিজিবি তাদের পথ রোধ করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে মোটরসাইকেল যোগে ওই ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাকিরা পালিয়ে গেলেও মোটরসাইকেল ফেলে মজিদ তিনতলা বিশিষ্ট একটি বাড়িতে ঢুকে পড়ে। বিজিবি মজিদের পিছু নিয়ে ওই বাড়ির ভেতর ঢুকে বাড়িটি তল্লাশি করে দেড় কেজি আইস উদ্ধার করে। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
মাদক পাচারের কাজে ব্যবহার করা মোটরসাইকেলটিও জব্দ করে বিজিবি। পরে চালানসহ মজিদকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে