
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার থেকে পাচারের সময় স্থলমাইন বিস্ফোরণে একটি গরুর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার ভোররাত সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের চেলিরটাল চোরাই পথ দিয়ে গরুর একটি পাল পারাপার করার সময় এ ঘটনা ঘটে। এতে একটি গরুর পেছনের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, মিয়ানমার থেকে অবৈধভাবে গরু, ইয়াবাসহ বিভিন্ন পণ্য আনা হচ্ছে। চোরাকারবারিরা জীবনের ঝুঁকি নিয়ে মাইন থাকা এলাকাগুলো ব্যবহার করছেন। এতে প্রায়ই বিস্ফোরণের ঘটনা ঘটছে। সাম্প্রতিক সময়ে নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বহু মানুষের অঙ্গহানি হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, তিনি ঘটনাটি শুনেছেন, কিন্তু বিস্তারিত জানাতে পারেননি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে