
প্রচণ্ড গরমে মানুষের পাশাপাশি ভালো নেই চিড়িয়াখানার প্রাণীগুলোও। চট্টগ্রাম চিড়িয়াখানার প্রাণীদের চেনা সেই হুংকার বা চেঁচামেচি নেই। চিড়িয়াখানার বাঘ, হরিণ, বানরসহ সব প্রাণীরই হাঁসফাঁস অবস্থা।
এদিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, প্রচণ্ড গরমের মধ্যেও পশুপাখিগুলো সুস্থ আছে। তবে অন্য প্রাণীগুলো যাতে হিট স্ট্রোকে না ভোগে সে জন্য অতিরিক্ত যত্ন নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ আজকের পত্রিকাকে বলেন, ‘গরম বাড়ার পর পশুপাখির আরামের জন্য অতিরিক্ত বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা খাঁচাগুলোতে অতিরিক্ত পানির ব্যবস্থা করেছি। যাতে প্রাণীগুলো কোনো হিট স্ট্রোকে না ভোগে। সেসব পানিতে স্যালাইন, ইলেকট্রো রোল ও ভিটামিন সি উপাদান রয়েছে। এই পানিতে তারা গোসল করছে।’
এ ছাড়া প্রাণীদের নিয়মিত খাবার পরিবর্তন করা হয়েছে। এরা যাতে পানিশূন্যতায় না ভোগে, সে জন্য দেওয়া হচ্ছে তরল খাবার ও স্যালাইন।
চিড়িয়াখানা ঘুরে দেখা গেছে, বাঘ, হরিণ, বানর, ভালুক, ময়ূরসহ প্রতিটি খাঁচার প্রাণীর চোখে-মুখে গরমের তীব্রতার ছাপ। খাঁচার ভেতরে নির্দিষ্ট স্থানে রাখা পানির চৌবাচ্চায় সুযোগ পেলেই নিজের শরীর ভিজিয়ে নিচ্ছে প্রাণীগুলো।
প্রচণ্ড গরমে খাদ্য গ্রহণে অনীহা সৃষ্টি হয়েছে প্রাণীদের। সম্প্রতি চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ জো বাইডেন ও বাঘিনী জয়ার ঘরে জন্ম নেওয়া তিন শাবক সম্রাজ্ঞী, তেজস্বিনী ও বিজয়িনীও গরমে হাঁসফাঁস করছে।
বিদ্যুৎবিভ্রাটের কারণে প্রাণীদের সময়মতো পানি সরবরাহ করতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। কয়েক দিন ধরেই বন্দরনগরী চট্টগ্রামে তাপমাত্রা থাকছে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। গতকাল রোববার চট্টগ্রামে তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এমন পরিস্থিতিতে মানুষের পাশাপাশি প্রাণিজগতেও অস্বস্তি নেমে আসে। গরমে চিড়িয়াখানা হয়ে পড়ে প্রায় দর্শনার্থীশূন্য।
ছয় একর আয়তনের চট্টগ্রাম চিড়িয়াখানায় ৭২ প্রজাতির সাড়ে তিন শতাধিক প্রাণী রয়েছে। যার মধ্যে ৩০ প্রজাতির স্তন্যপায়ী, ৩৮ প্রজাতির পাখি ও ৪ প্রজাতির সরীসৃপ।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে