প্রথমে একজন গিয়ে বাসা পর্যবেক্ষণ করেন। লোকজন না থাকলে সুযোগ বুঝে ঢুকে যান তাঁরা। তারপর শিশুকে নিয়ে দেন চম্পট। চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে চুরি করা এক শিশুকে উদ্ধার করার পর চোরচক্রের সদস্যরা এমন তথ্য দিয়েছেন।
শিশু চুরির ঘটনায় গত শুক্রবার রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার খবরা এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে নগরীর বায়েজিদ বোস্তামি থানা-পুলিশ। চুরি করা ওই শিশুকে ভারতের সীমান্তবর্তী হবিগঞ্জ জেলা থেকে উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, শিশুটিকে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল।
গ্রেপ্তারকৃত তিনজন হলেন, কুলসুম বেগম কুসুম (২৭) ও তাঁর কথিত স্বামী মো. সোহেল (২৯) এবং সোহেলের মা খোরশেদা বেগম (৫৫)। কুলসুমা রউফাবাদ এলাকায় থাকেন। সোহেলের বাড়ি মৌলভীবাজারে জেলায়। আগে চট্টগ্রাম নগরীতে থাকলেও বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে তিনি হবিগঞ্জে চলে যান। তাঁর মা খোরশেদা বায়েজিদের আমিন কলোনিতে থাকেন।
চুরি হওয়া দেড় বছর বয়সী শিশুটির মা মুক্তা বেগম পোশাক শ্রমিক ও বাবা আব্দুল খালেক মাংস বিক্রেতা। নগরীর বায়েজিদ বোস্তামি থানার রউফাবাদের রাজা মিয়া কলোনিতে তাঁদের বাড়ি।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘মা-বাবা কর্মস্থলেই ছিলেন। বড় বোন নাজমা বাসায় থাকলেও রান্নায় ব্যস্ত ছিলেন। এর ফাঁকে খালি বাসায় ঢুকে কুলসুম তাঁকে চুরি করেন। আরজুকে না পেয়ে মুক্তা বেগম পুলিশের কাছে অভিযোগ করেন। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক নারী বাসায় ঢুকে শিশুটিকে কোলে করে নিয়ে যাচ্ছেন। পরবর্তী সময়ে কুলসুমাকে আমরা শনাক্ত করি।’
ওসি কামরুজ্জামান আরও বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে গ্রেপ্তারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে