
বিএনপির মিছিলে হামলার মামলায় চট্টগ্রামের আনোয়ারায় শ্রমিক লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীনকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার মধ্যরাতে নগরীর বাকলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নাজিম উদ্দীন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও হাইলধর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। একই মামলায় এর আগে উপজেলার বরুমছড়া এবং বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী (৭৫) ও নোয়াব আলীকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ২০২০ সালের ২০ অক্টোবর আনোয়ারা উপজেলার কালাবিবি দিঘির মোড়ে বিএনপির মিছিলে হামলার অভিযোগে গত ৭ অক্টোবর আনোয়ারা থানায় একটি মামলা হয়। সেই মামলায় নাজিম উদ্দীনকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার বাদী তৌহিদ মিয়া (৩৪)। মামলাটিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ১১২ জনকে আসামি করা হয়।
নাজিম উদ্দীন ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন এবং নগরের বাকলিয়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই বাসা থেকে তাঁকে আটক করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, বিএনপির মিছিলে হামলার অভিযোগে আনোয়ারা থানায় একটি মামলা হয়। সেই মামলায় নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হচ্ছে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৪০ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৪৪ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে