
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনার মতো নেতা আমরা পাব না। তাঁকে আমাদের ধরে রাখতে হবে। শেখ হাসিনা থাকলেই মানুষের মুখে হাসি ফোটে এবং দেশের উন্নয়ন হয়। বাংলাদেশ তাঁর দেখানো পথে ২০৪১ সালে বিশ্বে একটি উন্নত দেশ হিসেবে পরিচিত হবে।’
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ করতে দেয়নি খন্দকার মোস্তাকসহ ঘাতক-কুলাঙ্গাররা। ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও সোনার বাংলা গড়াকে ব্রত হিসেবে নিয়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘দেশের একজনও যেন ভূমিহীন ও গৃহহীন না থাকে, সেই লক্ষ্যেই মানুষের মুখে হাসি ফোটাতে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এ জন্যই তিনি মাদার অব হিউম্যানিটিজ হিসেবে পরিচিত এবং তাঁকে সেই তকমা দেওয়া হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিমুল এহসান খান, পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, জেলা পরিষদ সদস্য এমএ আজিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগ আফজাল হোসেন রিমন প্রমুখ।
পরে মন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে দুজন অসুস্থ ব্যক্তির হাতে চিকিৎসা খরচ বাবদ ৩ লাখ টাকা তুলে দেন। এর আগে তিনি উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ৩৪ জন ক্যানসার ও কিডনি রোগীর মধ্যে ১৭ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে