
আবারও উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ শতাধিক ঘর পুড়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটসহ স্থানীয়দের সমন্বিত প্রচেষ্টায় প্রায় তিন ঘণ্টা পর ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ আগুনে কেউ হতাহত হয়নি এবং কীভাবে আগুন লেগেছে, তার উৎস পরিষ্কার নয়। তদন্ত সাপেক্ষে জানা যাবে।’
জানা যায়, শনিবার রাত ১টার দিকে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের হেড মাঝি হামিদের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী তিনটি ব্লকে। আগুনে আশ্রয়শিবিরের তিনটি ব্লকে ৯ শতাধিক ঘর পুড়ে যায়। এতে বাস্তুহারা হয়েছে প্রায় পাঁচ হাজার রোহিঙ্গা।
রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা বলেন, ‘এ ব্লকের হেড মাঝি হামিদের ঘরের প্রথমে আগুন লাগিয়ে দেয় আরসার সদস্যরা।’ আগুনে রোহিঙ্গাদের বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানান তাঁরা।
ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ ইকবাল দুর্ঘটনা না নাশকতা, তা খুঁজে বের করার চেষ্টা চলছে জানিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খোঁজ নিচ্ছি, কীভাবে এই ঘটনা ঘটল। ক্যাম্পজুড়ে সাধারণ রোহিঙ্গাদের নিরাপত্তায় আমাদের কর্মতৎপরতা অব্যাহত আছে।’
এর আগে সব শেষে গত ৩১ ডিসেম্বর দিবাগত রাতে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকে আগুন লাগে। এতে পুড়ে গেছে আনুমানিক ৫০টি বসতঘর।
একই বছরের ৫ মার্চ ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ব্লকে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। ওই অগ্নিকাণ্ডে পুড়ে যায় ২ হাজার ২০০ ঘর, ক্ষতিগ্রস্ত হয় ১৫ হাজারের বেশি রোহিঙ্গা।
২০২১ সালের ২২ মার্চ তিনটি ক্যাম্পে একসঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় ১১ জনের মৃত্যু ও পাঁচ শতাধিক আহত হন। পুড়ে গিয়েছিল ৯ হাজারের বেশি ঘর।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে