কচুয়ায় ভাইকে বাঁচাতে গিয়ে আপন ভাতিজার ছুরিকাঘাতে চাচা ওমর ফারুক (৩২) নিহত হয়েছেন। গত শুক্রবার দুপুরে কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সহদেবপুর গ্রামে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ওমর ফারুকের মৃত্যু হয়। নিহত ওমর ফারুক ওই গ্রামের মৃত আফিজ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সহদেবপুর গ্রামের নবীর হোসেনের ছেলে শরীফ হোসেন গত দেড় মাস আগে বিয়ে করেন। শুক্রবার দুপুরে শরীফ তার স্ত্রীকে মারধর করলে তার বাবা নবীর হোসেন এতে বাধা দেয়। এ সময় শরীফ ক্ষিপ্ত হয়ে তার বাবাকে মারধর করে। ভাইকে মারধর করতে দেখে চাচা ওমর ফারুক এগিয়ে এসে বাধা দিলে শরিফ তার হাতে থাকা ছুড়ি দিয়ে চাচার পেটে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা আহত ওমর ফারুককে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত ওমর ফারুকের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে রেফার করে। ওমর ফারুক সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুপুরে মারা যান।
এদিকে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে শরিফ তার চাচাকে ছুরিকাঘাত করে। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুক মারা যায়। লাশ ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের করা হস্তান্তর করা হবে। ঘটনার পর থেকে ঘাতক শরীফ পলাতক রয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ব্যাপারে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে