প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকির হোসেন নামে কথিত জিনের বাদশাকে গ্রেপ্তার করেছে র্যাব। কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর থেকে তাঁকে গতকাল শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়।
র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন আজ শনিবার দুপুরে তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত জাকির হোসেনের বাড়ি বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার সলিয়াবাকপুরে।
তিনি জানান, ভুক্তভোগী আবুল খায়েরের ছেলে জিনের বাদশার কাছে প্রতারিত হওয়ার বিষয়টি র্যাবকে জানায়। পরে নারায়ণগঞ্জের ওই ভুক্তভোগীর বাসা থেকে জিন বন্দীর কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মাটির পাতিল ও তাবিজ কবচ উদ্ধার করে র্যাব। জাকিরের বিরুদ্ধে ভুক্তভোগীর অজান্তে তাঁর বড় মেয়েকে প্রভাবিত করে কাবিন ও সাক্ষী ছাড়াই বিয়ের অভিযোগ রয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত জাকির ১৯৯৫ সালে ঢাকা আসেন ও দীর্ঘ ৭ বছর বাসের হেলপার হিসেবে কাজ করেন। এরপর বিআরটিএ ও পাসপোর্ট অফিসে দালালের কাজ করতেন। পাশাপাশি চোরাই মোবাইলের কারবারও করতেন মুগদার একটি বাসায় থেকে। করোনা মহামারি শুরু হলে তাঁর সব ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হলে সস্তায় সাবলেট বাসা নেন নারায়ণগঞ্জে। বিভিন্ন বই পড়ে এবং মাজারের ফকিরদের দেখে জিন ও ঝাড়ফুঁক সম্পর্কিত বিভিন্ন ধারণা নিয়ে ওঝা সেজে বসেন অষ্টম শ্রেণি পাস জাকির। কোরআন পড়তে না জানলেও আজগুবি সব মন্ত্র বলে ঝাড়ফুঁকের নাটক করতেন। ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে বরিশালে ৫ তলা ফাউন্ডেশন দিয়ে বানিয়েছেন বাড়ি। ভুক্তভোগী অজান্তেই তার বড় মেয়েকে জিনের বিভিন্ন কথা বলে প্রভাবিত করে কোনো ধরনের কাবিন ও সাক্ষী ছাড়াই গোপনে বিয়ে করেছেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে