ফেসবুকে পরিচয়ের সূত্রে ধরে প্রেম। সেই প্রেমের টানে পাকিস্তানি যুবক আলীম উদ্দিন (২৮) এসেছেন খাগড়াছড়ি মাটিরাঙ্গায়। তিনি পাকিস্তানের লাহোরের বাসিন্দা এবং মৃত জেমীল উদ্দিনের ছেলে।
জানা যায়, প্রায় ৮ মাস আগে আলীম উদ্দিনের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) তার পরিচয় হয় তাহমিনা আক্তার বৃষ্টির। তিনি মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের বাসিন্দা আবুল হোসেনের মেয়ে এবং খাগড়াছড়ি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
প্রেমের সম্পর্কের ইতি টানতে আলীম গত ১১ ডিসেম্বর পাকিস্তান থেকে চট্টগ্রামে আসেন। নগরীর বেস্ট ওয়েস্টার্ন হোটেলে আট দিন অবস্থান করার পর ১৯ ডিসেম্বর খাগড়াছড়ি পৌঁছান এবং বৃষ্টির সঙ্গে কোর্ট ম্যারেজ করেন। পরে আবার চট্টগ্রামে ফিরে যান।
২২ ডিসেম্বর বেলছড়ি এলাকায় পরিবারের উপস্থিতিতে পুনরায় তাদের বিয়ে সম্পন্ন হয় বলে জানান বৃষ্টির বাবা আবুল হোসেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা শুরু হয়।
আলীম উদ্দিন জানান, মেয়ের পাসপোর্ট-ভিসার কাজ সম্পন্ন হলে তাকে নিয়ে পাকিস্তানে ফিরে যাবেন। বৃষ্টির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার বাবা বিষয়টি এড়িয়ে যাওয়ায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বৃষ্টির বাবা আবুল হোসেন বলেন, ‘প্রথমে সম্পর্ক মেনে নিতে না চাইলেও পরে উভয়ই প্রাপ্ত বয়স্ক হওয়ায় এবং বিয়ে হয়ে যাওয়ায় আমরা মেনে নিয়েছি।’
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রীয় বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে