প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর পাড়ের মাটি বিক্রি করার দায়ে সাবেক এক ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ওই ইউপি সদস্যের নাম মুহাম্মদ জসিম।
গতকাল বৃহস্পতিবার রাতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন। অর্থ দণ্ডপ্রাপ্ত মুহাম্মদ জসিম উপজেলার ছিপাতলী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি ওই এলাকার বাসিন্দা।
ইউএনও শাহিদুল আলম বলেন, ‘ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাদামতল এলাকায় নদীর বাঁধ-সংলগ্ন এলাকা থেকে কয়েক দিন ধরে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগ ছিল। বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা মিলেছে।’
ইউএনও বলেন, ‘অভিযানে মাটি বিক্রির কাজে ব্যবহৃত ট্রাক ও এক্সকাভেটর চালককে আটক করা হয়েছে। পরে তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর সাবেক ওই ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে