
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মো. রফিকুল ইসলাম (৪১) নামের মাদকাসক্ত এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যায় স্ত্রীর দেওয়া অভিযোগের ভিত্তিতে কারাদণ্ড দিয়ে তাঁকে জেলখানায় পাঠানো হয়।
গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা সাজার রায় দেন। সাজাপ্রাপ্ত রফিকুল ইসলাম উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের বাসিন্দা।
রফিকুল ইসলামের পরিবার সূত্রে জানা গেছে, মাদকের টাকার জন্য প্রায়ই বাড়ির লোকজনের ওপর অত্যাচার চালাতেন রফিকুল ইসলাম। কিছুদিন ধরে নেশা করে বাইরে মানুষের ওপরও হামলার চেষ্টা করেন। অতিষ্ঠ হয়ে তাঁর স্ত্রী গতকাল সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা আজকের পত্রিকাকে বলেন, দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর অত্যাচার চালাতেন। তাঁর স্ত্রী ও বাবার অভিযোগের ভিত্তিতে রফিকুল ইসলামকে আটক করা হয়। এ সময় রফিকুল ইসলাম মাদক সেবন ও স্বজনদের মারধরের বিষয়টি স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৮ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে