কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে এক জালেই ধরা পড়েছে প্রায় ৬০০ কেজি লাল কোরাল মাছ। মাছগুলো প্রতি মণ ২০ হাজার টাকা দামে ৩ লাখ টাকায় কিনে নেন ব্যবসায়ী হামিদ হোসেন ও মো. ছাব্বির আহমদ। গতকাল বিকেলে মাছভর্তি ট্রলারটি সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ঘাটে ভিড়লে স্থানীয় উৎসুক লোকজন ভিড় করে।
জানা গেছে, গত মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো মাছ শিকারে যায় মোহাম্মদ আইয়ুবের মালিকানাধীন এফবি রিয়াজ ট্রলার। এতে ছিলেন মোহাম্মদ সৈয়দ মাঝির নেতৃত্বে কয়েকজন মাঝিমাল্লা। সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে গিয়ে মাছ শিকারে গিয়ে ট্রলারটি নোঙর করে জাল ফেলেন এসব জেলে। গতকাল বুধবার সকালে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন চ্যানেলে এসব লাল কোরাল জালে ধরা পড়ে।
ট্রলারের চালক মোহাম্মদ সৈয়দ বলেন, প্রতিদিনের মতো সকালে কয়েকজন জেলে জাল টেনে তুলতে গিয়ে অনেক ভারী মনে হয়। পরে ট্রলারের সবাইকে নিয়ে টেনে তোলা হয় জালটি। এতে দেখা মেলে শতাধিক বেশি লাল কোরাল। প্রতিটি কোরাল ৩ থেকে ৪ কেজি করে ওজন হয়।
টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, `এক জেলের জালে অনেক লাল কোরাল ধরা পড়ার খবর পেয়েছি। সচরাচর এসব মাছ বাজারে কম পাওয়া যায়। সাগরের গভীর জলে লাল কোরাল বিচরণ করে থাকে।' অন্যান্য কোরালের তুলনায় লাল কোরালের দাম একটু বেশি বলেও জানান তিনি।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে