
নিরাপত্তাজনিত কারণে এবার বান্দরবানের থানচি ও আলীকদম দুই উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। আজ রোববার থেকে আগামী রোববার পর্যন্ত (৭ দিন) দেশি–বিদেশি পর্যটকের ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করেছে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন।
আজ রোববার সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেট (রুটিন দায়িত্ব) উপ সচিব মো. লুৎফর রহমান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে থেকে যায়, বান্দরবান জেলার থানচি ও আলীকদম দুই উপজেলা পাহাড়ে ও গহীন অরণ্যে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ের সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য সেনাবাহিনী আধিপত্য বিস্তারমূলক টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা পরিচালনা করবে। এ কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে থানচি ও আলীকদম দুই উপজেলা স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণে ওপর ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।
উল্লেখ্য, এর আগে একই কারণে রুমা ও রোয়াংছড়ি দুই উপজেলায় পর্যটনে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে