রাজধানীর উত্তরা থেকে চীনে পাচারে জন্য জড়ো করা পাঁচ ভিকটিমকে উদ্ধার করেছে খাগড়াছড়ির পুলিশ। গতকাল শনিবার উত্তরা ১২ নম্বর সেক্টরের হরিজেন্টাল ভবনের একটি ফ্ল্যাট থেকে তাদের উদ্ধার করা হয়।
এ সময় পাচার চক্রের জিও সুইওয়ে (৩৪) নামে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। পরে তার স্ত্রী সুমি চাকমা হেলিকে ঢাকার বসুন্ধরা থেকে আটক করা হয়।
আজ রোববার খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুক্তা ধর এ তথ্য জানান। তিনি বলেন, ‘গত ২ জুন পানছড়ি থেকে নিখোঁজ হয় দুই তরুণী। এই ঘটনায় পানছড়ি থানার দুইটি সাধারণ ডায়েরির সূত্র ধরে অভিযানে নামে পুলিশ। প্রযুক্তির সাহায্যে গতকাল শনিবার ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টরের হরিজেন্টাল ভবনের একটি অভিজাত ফ্ল্যাট থেকে তাদের উদ্ধার করা হয়।’
পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘ওই ফ্ল্যাটে পানছড়ি থেকে নিখোঁজ দুই তরুণীসহ পাঁচজনকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার জিও সুইওয়েকে রোববার খাগড়াছড়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। সুমি চাকমা হেলিকে রোববার সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা থেকে গ্রেপ্তার করা হয়।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৮ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে