জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি দাম্মাম সৌদি আরবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দাম্মামের হোটেল হলিডে মিলনায়তনে ফ্রেন্ডস অব দাম্মাম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং হাসান খাঁন ও মাহবুবুর রহমান টিপুর সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল হাশেম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি শফিকুল ইসলাম, ডা. নাহিদা খানম শিমু।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রিজওনাল ম্যানেজার ও বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ইমরান পাটোয়ারী, ইয়াকুব আলী, মো. দেলোয়ার, লোকমান হাকিম, মো. নাছের, মো. নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, সোহরাব সরকার, রিংকুসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৪ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে