
ফেনীর ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলার ঘটনার পরপরই সোনাগাজী উপজেলার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসগুলোতে বাড়তি সতর্কতায় পাহারায় ছিল ছাত্রলীগ। এ ছাড়া পৌর শহরের প্রধান অফিসে পাহারায় ছিল পুলিশ।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিস চরচান্দিয়া, মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী সাব-জোনাল অফিস, বগাদানায় কুটির হাট সাব-জোনাল অফিস (অভিযোগ কেন্দ্র), চরদরবেশের কাজীরহাট সাব-জোনাল অফিস, মঙ্গলকান্দির ডাকবাংলা সাব-স্টেশনে পাহারায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সাইমুন ভূঁইয়ার নেতৃত্বে সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি শেখ মিরাজ উদ্দিন রিফাত, তানভীর হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা লিংকন, মতিগঞ্জের সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল জামিল তারেক, বগাদানার সাধারণ সম্পাদক রবিন, বিজয়, তুহিন, বাবলুসহ স্থানীয় নেতা-কর্মীরা।
মিনহাজ উদ্দিন সাইমুন ভূঁইয়া বলেন, ‘যাতে কোনো দুষ্কৃতকারী হামলা করতে না পারে সে জন্য সোনাগাজী মডেল থানার অনুরোধে ছাত্রলীগের স্ব-স্ব ইউনিটগুলোকে নিয়ে তাৎক্ষণিক বিদ্যুতের জোনাল অফিসগুলোর আশপাশে সতর্ক অবস্থানে থাকি।’
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান জানান, সম্প্রতি লোডশেডিং নিয়ে ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে হামলার ঘটনার পর উপজেলার বিদ্যুৎকেন্দ্রগুলোতে সতর্ক পাহারা বাড়ানো হয়। এ সময় ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা কেন্দ্রগুলোতে ছিলেন।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১১ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে