
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের আনন্দ মিছিলে গুলিতে কলেজ ছাত্রলীগের এক কর্মী নিহত হয়েছেন। ছাত্রলীগের এক নেতা তাঁকে গুলি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৫ জুন) সন্ধ্যার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ পাড়া এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ–সভাপতি হাসান আল ফারাবি (জয়)। নিহত ছাত্রলীগ কর্মী আয়াশ রহমান ইজাজের (২২) বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর এলাকায়। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসলাম হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচনে জয়ী চেয়ারম্যান প্রার্থীর বিজয়ের খবরে শুরু হওয়া আনন্দ মিছিলে এই গুলির ঘটনা ঘটে। ঘটনার পরপরই গুলির ভিডিও ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।
ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বরাত ওসি আসলাম হোসেন জানান, সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনের জয়ী হওয়ার খবরে তাঁর সমর্থকেরা আনন্দ মিছিল বের করেন। জেলা ছাত্রলীগের সহ–সভাপতি হাসান আল ফারাবি জয় হাতে থাকা পিস্তল দিয়ে ছাত্রলীগ কর্মী ইজাজের মাথায় গুলি করে পালিয়ে যান।
চিকিৎসকের বরাত ওসি আরও জানান, ইজাজকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার খবর পেয়ে ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী জেলা হাসপাতাল এলাকায় জমায়েত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের দিকে যায়।
ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ্ আল মামুন বলেন, ‘ভোট গ্রহণের পর ঘটেছে। আমরা এ বিষয়ে অবগত।’
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ‘ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই তারা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি।’
তবে নিহতের মামাতো ভাই জুনায়েদ চৌধুরী জানান, সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন শোভনের বিজয়ী বিজয় মিছিল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি জালাল উদ্দিন খোকার নেতৃত্বে বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসান আল ফারাবী (জয়) প্রকাশ্যে গুলি ছুড়ে পালিয়ে যান।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে