
লক্ষ্মীপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ করছেন জেলার সর্বস্তরের মানুষ। একুশের প্রথম প্রহরে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।
পরে পুলিশ সুপার আকতার হোসেনের নেতৃত্বে পুলিশ প্রশাসন এবং জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। আজ শুক্রবার ভোর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। সকাল সাড়ে ৭টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নেতৃত্বে শহীদ মিনারে আসেন জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। তাঁরা শহীদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। এরপর একে একে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আজকের দিনটি জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাতৃভাষার জন্য সালাম, বরকত জব্বারসহ যারা জীবন দিয়েছেন, তাঁদের জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে। ভাষার জন্য যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ের ধারাবাহিকতায় স্বাধিকার আন্দোলন, স্বাধীনতার আন্দোলন হয়েছিল।’
দিবসটি উদ্যাপনে জেলার পাঁচটি উপজেলায় সকাল থেকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জেলার বিভিন্ন স্কুল-কলেজে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, কালো ব্যাজ ধারণ, শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে