
কক্সবাজারের টেকনাফে ব্রিজের নিচ থেকে সদ্য জন্ম নেওয়া নবজাতকের পরিত্ত্যক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টেকনাফের নাইট্যংপাড়া হেচ্ছার খালের ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন জানান, স্থানীয় কয়েকজন ওই স্থানে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে। তবে কে বা কারা নবজাতকটি ফেলে দিয়েছে তার এখনো জানা যায়নি।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম বলেন, আজ সকালে ওই নবজাতকের মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে।
পরিদর্শক আরও বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে নবজাতকের মরদেহটি দাফন করা হবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে