চাঁদপুরের হাইমচর উপজেলার চরাঞ্চলে প্রমত্তা মেঘনা নদীর ভাঙনে ছোট হয়ে আসছে উপজেলার মানচিত্র। নদীর তীরবর্তী এলাকা নীলকমল ও হাইমচর ইউনিয়নের ২৬ হাজার মানুষ ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিশেষ করে হাইমচর ইউনিয়ন এখন অস্তিত্ব সংকটের মুখে রয়েছে। যে ইউনিয়নের নামে উপজেলার নামকরণ হয়েছে, সেটি এখন উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়নে পরিণত হয়েছে।
মেঘনার ভাঙনে প্রতিবছর হাইমচরের চরাঞ্চলের শত শত বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙনরোধে স্থায়ী বাঁধ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। মাঝেমধ্যে ভাঙনকবলিত স্থানে বালুভর্তি জিইও টেক্সটাইল ব্যাগ ফেলা হলেও তা তেমন কাজে আসছে না ভাঙন প্রতিরোধে। ফলে দিন দিন ভাঙনে ছোট হয়ে যাচ্ছে চরাঞ্চলের ইউনিয়নগুলো।
ভুক্তভোগী কয়েকজন জানায়, হাইমচরের মেঘনা নদীর পশ্চিমে নীলকমল ও হাইমচর ইউনিয়ন প্রতিবছর ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে কয়েক হাজার পরিবার। এখানে প্রায় ২৬ হাজার মানুষের বসবাস। এখানে উচ্চবিদ্যালয়, তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচটি মসজিদ, একটি বড় বাজার ও ছয়টি মৎস্য আড়ত রয়েছে। স্থায়ী বাঁধ না হলে যেকোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
শিক্ষার্থী শাহ আলম ও মোরশেদা খাতুন বলেন, নদীভাঙনকবলিত এলাকা হওয়ায় অনেক মেধাবী শিক্ষক চরে থাকতে চান না। ফলে ভালো শিক্ষক পাওয়া এখানে ভাগ্যের বিষয়। তা ছাড়া বিদ্যালয়ের পাশেই নদী ভাঙছে। দিন দিন চরের মাটি নদীতে তলিয়ে যাচ্ছে। বিদ্যালয়টি নদীতে চলে গেলে কীভাবে পড়াশোনা করবে এখানকার শিক্ষার্থীরা।
নীলকমল ইউনিয়নের বাসিন্দা লতিফ মিয়া, হাসান মাহমুদ, জরিনা খাতুন বলেন, ‘নদীর ওই পাড়ে কত সুন্দর বাঁধ হইছে। কিন্তু এই চরে কোনো বাঁধের ব্যবস্থা নেই। বারবার নদী ঘরবাড়ি ভাঙছে। নতুন করে বাড়ি বানানোর কয়দিন পর আবার ভেঙে যাচ্ছে। ভবিষ্যৎ নিয়ে এখানে সবাই চিন্তিত।’
হাইমচর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা মিজান পাটওয়ারী বলেন, আগে ইউনিয়নটি আরও বড় ছিল। কিন্তু নদীভাঙনে এখন ছোট হয়ে গেছে। নির্ঘুম রাত কাটে প্রতিনিয়ত। জানি না কোনো দিন স্থায়ী বাঁধ হবে কি না।
হাইমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলি জুলহাস সরকার বলেন, ইউনিয়নটির চারপাশে নদী। ভাঙনে একমাত্র মাধ্যমিক বিদ্যালয়টি পাঁচবার ভাঙনের শিকার হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন বলেন, ‘নদীভাঙন থেকে রক্ষা পেতে চরাঞ্চলে ইতিমধ্যে শিক্ষামন্ত্রী দীপু মনির সহযোগিতায় কয়েকটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে ভাঙন রোধ করা সম্ভব হবে বলে আশা করি।’
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল বলেন, ‘চরাঞ্চলের ভাঙনের বিষয়টি আমরা অবগত রয়েছি। ইতিমধ্যে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করে একটি প্রকল্প পাঠাবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে