
সাত বছর পর চট্টগ্রামে মিরসরাইয়ে যুবলীগ নেতা ফজলুল করিম হত্যা মামলায় জেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার রাতে ফেনী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাকিল হোসেন (২৬) চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মিরসরাই উপজেলার ছরারকুল এলাকার কামাল হোসেনের ছেলে।
অপর দিকে নিহত যুবলীগ নেতা ফজলুল করিম নিজামপুর গ্রামের বাসিন্দা শফিউল আলমের ছেলে। তিনি উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
র্যাব-৭–এর সিনিয়র সহকারী পরিচালক শরীফ উল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৭ সালে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নুরুল আমিন মুহুরি নিহত হন। এ ঘটনার জেরে ওই বছরের ৫ সেপ্টেম্বর পূর্বপরিকল্পিতভাবে আসামিরা ফজলুল করিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন। পরে এ ঘটনায় নিহতের বাবা শাকিলসহ ১২ জনের নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।’
শরীফ উল আলম আরও বলেন, মামলার পলাতক আসামি শাকিলের অবস্থানের গোপন তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। তাঁকে মিরসরাই থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া শাকিলের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি হত্যা ও দুটি হত্যাচেষ্টার মামলা রয়েছে বলে জানান তিনি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে