
ওয়াজ মাহফিল নিয়ে বিরূপ মন্তব্য করার চার দিন পর কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপির সদস্যসচিব সাবিকুল ইসলামকে বহিষ্কার করেছে তিতাস উপজেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপি আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়া ও সদস্যসচিব মেহেদি হাসান সেলিম ভূঁইয়া স্বাক্ষরিত দলীয় প্যাডে এই বহিষ্কার আদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তিতাস উপজেলা শাখার অধীনস্থ কলাকান্দি ইউনিয়ন বিএনপি সদস্যসচিবের পদে থেকে সাবিকুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।
২ ফেব্রুয়ারি রাতে উপজেলার ৫ নম্বর কলাকান্দি ইউনিয়নের হাড়াইরকান্দি গ্রামে ওয়াজ মাহফিলে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন সাবিকুল ইসলাম। এতে আলেমেরা ক্ষুব্ধ হন। এই বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১১ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে