
ফেসবুকে পরিচয় এরপর প্রেম। প্রেমিকের ডাকে তাঁর বাড়িতে গিয়েছিলেন। সেখানে প্রেমিকের মায়ের বকুনি খেয়ে নিজ বাড়িতে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন তরুণী। এ ঘটনায় তাঁর প্রেমিকের যোগসাজশে রয়েছে এমন অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলার ভিত্তিতে কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর এলাকা থেকে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে এসব তথ্য জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল মান্নান।
এসপি বলেন, ‘এ ঘটনায় গতকাল বুধবার ভুক্তভোগী তরুণী বরুড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় কথিত প্রেমিক আমান রাফিসহ চারজনকে আসামি করা হয়। আসামিদের বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করে বিকেলে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।’
গ্রেপ্তারকৃতরা হলেন—বরুড়ার শাকপুর এলাকার খন্দকার বাড়ির জিন্নাত আলীর ছেলে মো. শামিম (২৩), একই এলাকার নূরুল ইসলামের ছেলে জাকির হোসেন (৩৫) ও কাশেম মিয়ার ছেলে মো. রুবেল (২৭)।
পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, বরুড়া উপজেলার শাকপুর গ্রামের আমান রাফির (২১) সঙ্গে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগী তরুণীর (১৯) পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৫ এপ্রিল মঙ্গলবার রাফি ওই তরুণীকে তাদের বাড়িতে ডেকে নেয়। ওই তরুণী বাড়িতে গেলে রাফির মা রাতে তাঁকে গালমন্দ বাসা থেকে বের করে দেন। পরে ওই তরুণী সিএনজিচালিত অটোরিকশায় করে নিজ বাড়ির পথে রওনা দেয়। পথে কথিত প্রেমিক রাফির যোগসাজশে শাকপুর ইঞ্জিনিয়ার গেট থেকে কয়েকজন যুবক তাঁকে জোরপূর্বক উঠিয়ে নেয়। পরে ওই তরুণীকে শাকপুর পুরান বাজার শাহজাহানের নির্জন বাগানবাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, ‘ভোরে অভিযান চালিয়ে শাকপুরের বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের নামে থানায় আগেরও একটি মামলা রয়েছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে