
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ওসমানপল্লী এলাকায় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে বাসের ৯ জন যাত্রী আহত হয়েছে। বাস উল্টে সড়কে পড়ে থাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই ঘণ্টার বেশি সময় ধরে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় থানার পুলিশ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকালে খাগড়াছড়িগামী শান্তি পরিবহন ও চট্টগ্রামগামী একটি লোকাল বাস মানিকছড়ি উপজেলার ওসমানপল্লী এলাকায় ওভারটেক করার সময় লোকাল বাসটি সড়কে উল্টে যায়। এতে ওই বাসের ৯ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত উপজেলার বড়ডলু এলাকার সাহেরা খাতুনকে (৬৫) চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মহি উদ্দীন জানান, আহতদের মধ্যে একজন গুরুতর। তাঁকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে সড়কের ওপর উল্টে যাওয়া লোকাল বাসটি দুই ঘণ্টার বেশি সময় সড়কে পড়ে থাকায় দুপাশে শ খানেক বাস-জিপ, সিএনজি অটোরিকশা যানজটে আটকা পড়ে। এতে কয়েক শ যাত্রী বিপাকে পড়েছে।
মানিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, সকাল সোয়া ৯টার দিকে দুই বাসের ওভারটেক করার সময় চট্টগ্রামগামী লোকাল বাসটি সড়কে উল্টে যায়। এতে সড়কের দুপাশে প্রচুর গাড়ি আটকা পড়ে। বাসটি সরানো প্রয়োজন। আপাতত অন্য কোনো উপায়ে বাসটি কিছুটা সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে