কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুতায়িত হয়ে সালা উদ্দিন লিমন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার শহরের নামার চিরিংগার চেয়ারম্যান পাড়ায় এই ঘটনা ঘটে।
লিমন চকরিয়া পৌরসভার নামার চিরিংগার চেয়ারম্যান পাড়ার মৃত মোস্তাফিজুর রহমান মুন্সির ছেলে এবং উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে দলিল লেখকের সহকারী হিসেবে কাজ করতেন।
লিমনের বড় ভাই সেলিম উদ্দিন লিটন বলেন, ‘দুপুরে বাড়িতে গোসলের পর ফ্যানের সুইচ দিতে গেলে সে বিদ্যুতায়িত হয়। ধারণা করছি, তখন শরীরে ভেজা কাপড় নিয়ে সুইচ দেওয়ায় বিদ্যুতায়িত হয়। এরপর তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া যুবকের পরিবারের কোনো অভিযোগ নেই। তাঁরা বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে