কুমিল্লার তিতাস উপজেলায় ঝড়ে দুটি বসত ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় একটি খামার ও ভুট্টা খেত ক্ষতিগ্রস্ত হয়। বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে আহত হয়েছেন দুই নারী ও এক শিশু। আজ রোববার সকাল আনুমানিক সাতটার দিকে মজিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মজিদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুকবুল মাহমুদ প্রধান।
আহতরা হলেন, রোকেয়া বেগম (৯৫), মাকসুদা আক্তার (৩৫) ও আব্দুল্লাহ (১০)। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মজিদপুর গ্রামে গিয়ে দেখা যায় আনোয়ার হোসেন ও দেলোয়ার হোসেনের বসত ঘরের ওপর বড় আকারের একটি গাছ পরে ঘরদুটি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়াও একই গ্রামের শাজাহান মিয়ার গরুর খামারটি ক্ষতিগ্রস্ত হয়।
দেলোয়ার হোসেন বলেন, ‘ঝড়ে বিশাল গাছটি পড়ে আমাদের দুই ভাইয়ের ঘর দুমড়ে-মুচড়ে গেছে।’
গরুর খামারি শাজাহান মিয়া বলেন, ‘আমার খামারে ছোট বড় ১৫টি গরু ছিল, আল্লাহ রক্ষা করেছেন গরুর কোনো ক্ষতি হয়নি। খামারের চাল বাতাসে অনেক দূরে ধান খেতে নিয়ে ফেলেছে।’
কৃষক ফরহাদ হোসেন বলেন, ‘আমি ১২ কানি খেতে ভুট্টার আবাদ করেছি। গাছ ভেঙে পড়েছে, এতে অনেক ক্ষতি হয়েছে।’
মজিদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুকবুল মাহমুদ প্রধান বলেন, ‘ঝড়ে মজিদপুর গ্রামে গাছ পড়ে দুটি ঘর বিধ্বস্ত হয়। এ ছাড়া গরুর খামার ও ভূট্টা খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি খবর পেয়ে পরিদর্শন করে এসেছি। ইউপি চেয়ারম্যান ওমরাহ করে ফিরে এলে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪০ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে