
ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে আলু বিক্রি ও রসিদ দেখাতে না পারায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। এ সময় তাঁদের ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার দুপুরে শহরের আনন্দবাজারসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।
অভিযান শেষে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বলেন, সরকার কয়েকটি পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে। এরপরও সারা দেশে চড়া দামে আলু বিক্রি করা হচ্ছে। এ অবস্থায় আলুর বাজারকে স্থিতিশীল করার জন্য দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় তিন আলু ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৯ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে