বান্দরবানের রোয়াংছড়ির গহিন অরণ্যে গোলাগুলির ঘটনায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শুক্রবার ভোরে রোয়াংছড়ির সেনাক্যাম্প থেকে সাত কিলোমিটার দক্ষিণ-পূর্বে সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খামতাং প্রাংসাপাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছ।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, আটজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তাঁরা হলেন ভানু দু বম (৩৫), সাং খুম বম (৪৫), সান ফির থান বম (২২), বয় রেম বম (১৭), জাহিম বম (৪৫), লাল লিয়ান ঙাক বম (৪৪), লাল ঠা জার বম (২৭)।
ওসি মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে। তাঁরা সবাই কেএনএফ সশস্ত্র দলের বলে প্রাথমিকভাবে ধরা হচ্ছে।
কেএনএফ এক ফেসবুক স্ট্যাটাসে এ ঘটনার সত্যতা স্বীকার করলেও মৃতদেহগুলো তাদের নয় বলে জানিয়েছে।
তবে এলাকাবাসী জানিয়েছে, নিহতরা সবাই বম সম্প্রদায়ের, তাঁরা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্য। কেএনএফ সশস্ত্র সন্ত্রাসী ও ইউপিডিএফের (গণতান্ত্রিক) মধ্যে গোলাগুলিতে এ ঘটনা ঘটেছে বলে তাঁদের ধারণা।
সংঘাতময় পরিস্থিতিতে খামতাং প্রাংসাপাড়ার ৪৫টি পরিবারে ১৭৪ জন বাসিন্দাকে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে নিয়ে রেখেছে প্রশাসন। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত তাঁদের সেখানে রাখা হবে বলে স্থানীয় সাংবাদিকেরা জানান।
রোয়াংছড়ির ওসি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২২ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে