যৌতুক না দেওয়ায় নোয়াখালীর সোনাইমুড়ীতে অন্তঃসত্ত্বা স্ত্রী রহিমা আক্তার সুমিকে (১৯) শ্বাসরোধ করে হত্যার পর শৌচাগারে ফেলে পালিয়ে যায় স্বামী মো. আবু ইউসুফ (২২)। তাঁকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সোনাইমুড়ী থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার।
গ্রেপ্তার আবু ইউসুফ কুমিল্লা জেলার নবীপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সুপার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের মাধ্যমে পাঁচ-ছয় মাস আগে সুমিকে বিয়ে করেন আবু ইউসুফ। কিছুদিন আগে সুমির কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন, কিন্তু যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি করায় গত রোববার (১ অক্টোবর) স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওড়না দিয়ে শ্বাসরোধ করে সুমিকে হত্যা করেন তিনি। পরে মরদেহ শৌচাগারে ফেলে পালিয়ে যায় ইউসুফ।
এ ঘটনায় নিহতের ভাই আরাফাত হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরায় অভিযান চালিয়ে ঘটনার পর পলাতক আসামি ইউসুফকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন আবু ইউসুফ।
ইউসুফ পেশায় একজন চোর। তিনি একাধিক বিয়েও করেছেন। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের প্রেমের ফাঁদে ফেলে প্রথমে বিয়ে করেন। পরে যৌতুক নিয়ে পালিয়ে যায় আবু ইউসুফ। একই কাজ করেছেন সুমির ক্ষেত্রেও। আজ রোববার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে