কুমিল্লার দেবিদ্বারে ট্রাকের চাপায় মো. আরিফুল ইসলাম (১৮) ও ইমন মিয়া (১৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় জীবন চন্দ্র দাস নামের আরও এক আরোহী আহত হয়েছেন। আজ রোববার বিকেল ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া আজগর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত জীবন চন্দ্র দাসকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আরিফুল ইসলাম ও আহত জীবন চন্দ্র দাস চলতি বছরে দেবিদ্বার উপজেলার মোগসাইর এগারগ্রাম উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাশ করে এবং ইমন একই স্কুলের ৮ম শ্রেণিতে পড়ত। মো. আরিফুল ইসলাম ব্রাহ্মণপাড়া উপজেলার লাড়চো গ্রামের এবং ইমন মিয়া দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের পোমকাড়া গ্রামের বাসিন্দা। আহত জীবন চন্দ্র দাস মোগসাইর গ্রামের দুলাল চন্দ্র দাসের ছেলে।
এ নিয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘দুর্ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আরিফ মারা গেছেন। অপর দুজনকে আহত অবস্থায় কুমিল্লা নেওয়ার পথে ইমন মিয়া নামে আরও একজন মারা যান। ট্রাকসহ চালক সুলেমান মিয়াকে আটক করা হয়েছে। দুজনের মরদেহ মিরপুর হাইওয়ে পুলিশকে হস্তান্তর করা হয়েছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে