
চট্টগ্রামের কর্ণফুলীতে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুস সবুর নামের এক দিনমজুরকে হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ ও এক আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে চারজনকে। আজ বুধবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন কর্ণফুলী উপজেলার খোয়াজনগর এলাকার মো. জাবেদ ও হাবিজ আহমদ। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আসামি হলেন একই এলাকার মিন্টু মিয়া। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল মোস্তফা মাহমুদ। তিনি বলেন, ‘আলোচিত আব্দুস সবুর হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুজনকে মৃত্যুদণ্ডাদেশ ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত থেকে চার আসামি বেকসুর খালাস পেয়েছেন।’
আদালত থেকে জানা গেছে, ২০১০ সালের ৫ নভেম্বর সকালে কর্ণফুলী উপজেলার খোয়াজনগর এলাকায় জমি দখল নিয়ে দুই পক্ষের ঝগড়া শুরু হয়। এ সময় দখলে বাধা দেওয়ায় আব্দুস সবুরকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে করে হত্যা করা হয়। সবুরের বড় ভাইসহ পরিবারের কয়েকজনকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়।
ওই ঘটনার পরদিন সবুরের স্ত্রী বাদী হয়ে ১০ জনকে আসামি করে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন। কর্ণফুলী থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) উৎপল বড়ুয়া ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর নয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৫ সালের ৮ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
এ বিষয়ে পিপি সিরাজুল বলেন, ‘মামলাটি প্রমাণ করতে রাষ্ট্রপক্ষে ১১ জন আদালতে সাক্ষ্য দেন।’

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে