
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকা ডুবে এক শিশু মারা গেছে। তার মাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাল বাজারের ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া রিয়াদ (৪) বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামের শাহ আলম মিয়া ও বিউটি বেগম দম্পতির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে উরখুলিয়া গ্রামের আতিক মাঝির নৌকাটি ২০০ বস্তা সিমেন্টসহ অতিরিক্ত মালপত্র নিয়ে ঘাট ছাড়ার আগমুহূর্তে তলিয়ে যায়। এ সময় এক মাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। ঘটনার পরপরই মাঝি আতিক পালিয়ে যান।
ট্রলারের যাত্রী সালাম মিয়া বলেন, ‘অতিরিক্ত সিমেন্টের বস্তা বোঝাইয়ের কারণে নৌকাটি ভারী হয়ে চোখের সামনেই ডুবে যায়।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নাফিজা নিশা জানান, নৌকাডুবির পর দুজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়। আহত মাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।
নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) কাশেম জানান, আশপাশের লোকজনের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে নৌকাটি উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘এ ঘটনার একটি শিশু মারা গেছে। অতিরিক্ত মালামাল থাকার কারণে নৌকাটি ঘাটেই তলিয়ে যায়।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে