কক্সবাজারের রামুতে মালবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী আতিকুর রহমান (২৯) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। আজ সোমবার বিকেলে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চাকমারকুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেনাসদস্য রংপুর জেলার মিঠাপুকুর খামার হরিপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি কুমিল্লা সেনানিবাসের ২৩ বীরে কর্মরত ছিলেন।
রামু তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, আতিকুরসহ কয়েকজন কক্সবাজার ভ্রমণে এসেছিলেন। কক্সবাজার থেকে ফেরার পথে চাকমারকুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে গুরুতর আহত হন তিনিসহ অপর আরোহী। হাসপাতালে নেওয়ার পর মারা যান সেনা সদস্য আতিক। অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে