এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৮ দশমিক ২৯ শতাংশ; যা গতবারের তুলনায় কম। এ ছাড়া এবার ১১ হাজার ৪৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে; গতবারের তুলনায় এটিও কম। আজ শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড ভবনে পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ ফল ঘোষণা করেন।
চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা ও কক্সবাজার মিলিয়ে গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৮৭ দশমিক ৫৩ শতাংশ। পাসের হারের পাশাপাশি ওই বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর ছিল ১৮ হাজার ৬৬৪ জন। এই বছর কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৪৫০ জনে।
জিপি-এ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৪ জন ছাত্র এবং ৬ হাজার ৪৪৬ জন ছাত্রী।
এবার ছাত্রদের পাসের হার ৭৭ দশমিক ৭৫ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৭৮ দশমিক ৭২ শতাংশ। অর্থাৎ, পাসের হার ও জিপিএ-৫, দুই দিক দিয়েই মেয়েরা এগিয়ে।
এবার বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি ৯৩ দশমিক ৮৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। এ ছাড়া মানবিক বিভাগে পাসের হার ৬৫ দশমিক ৪১ শতাংশ; ব্যবসায় শিক্ষা বিভাগে ৮২ দশমিক ০৬ শতাংশ। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮৭১ জন। আর মানবিকে ১৬২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৪১৭ জন।
এ বছর চট্টগ্রাম মহানগরীর বিদ্যালয়গুলোতে পাসের হার ৮৫ দশমিক ৪৩ শতাংশ। অবশ্য উপজেলায় এ হার ৭৮ দশমিক ১০ শতাংশ।
কক্সবাজার জেলায় পাসের হার ৭৭ দশমিক ২৫ শতাংশ। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে ৬৭ দশমিক ৯২ শতাংশ, খাগড়াছড়িতে ৬৮ দশমিক ৩৭ শতাংশ এবং বান্দরবানে ৭০ দশমিক ৩০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার শতভাগ পরীক্ষার্থী পাস করেছে এমন বিদ্যালয়ের সংখ্যা ৪৫।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে