
কক্সবাজার শহর দিনভর শান্ত থাকার পর সন্ধ্যায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষ হয় শহরের শহীদ সরণিতে। এতে আন্দোলনকারী এক যুবক নিহত হয়েছেন। এ সময় ১১ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান চৌধুরী একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, নিহত যুবকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সংঘর্ষ চলাকালে শহীদ সরণিতে জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। রাত সাড়ে ৮টা পর্যন্ত আগুন জ্বলছিল। এ ছাড়া শহরের বিভিন্ন এলাকায় যানবাহন ও দোকানপাট ভাঙচুর হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে