কক্সবাজারের উখিয়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আমিনুল ইসলাম (১০)। আজ শুক্রবার দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের ভাদিতলী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশু আমিনুল ইসলাম ওই এলাকার আব্দুল আজিজের ছেলে। সে পালংখালী রহমানিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) চেয়ারম্যান মো. গফুর উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বজনদের বরাতে গফুর উদ্দিন চৌধুরী বলেন, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসলে নামে আমিনুল ইসলাম। একপর্যায়ে সে পুকুরের পানিতে ডুবে যায়। পুকুর পাড়ে থাকা তার মা ও বোন অবচেতন অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে